• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728" title="ad728">

টি-২০ সিরিজের দলে ফিরলেন অধিনায়ক লিটন


FavIcon
ভোরের আলো অনলাইন
২৩ October ২০২৫ ইং
ছবির ক্যাপশন: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ২৭ অক্টোবর সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে। ad728

এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে ছিলেন ডানহাতি পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। তাকে রাখা হয়নি ক্যারিবীদের বিপক্ষে প্রথম দুই টি-২০’র দলে। এছাড়া লিটনের ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে টি-২০ দলে নেওয়া হয়েছিল সৌম্য সরকারকে। ভিসা জটিলতায় তিনি আরব আমিরাতে যেতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তাকে রাখা হয়নি।

টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন পারভেজ ইমন। তিনিও ইনজুরিতে পড়েছিলেন। টপ অর্ডারে তানজিদ তামিম ও লিটনের সঙ্গে আছেন সাইফ হাসান। স্পিন বোলিং আক্রমণে নাসুম ও রিশাদ হোসেনের সঙ্গে নেওয়া হয়েছে শেখ মাহেদীকে। পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুরের সঙ্গে তানজিম সাকিব ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ২৭ অক্টোবর সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।  

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের দল: লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।